সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:৩১ পূর্বাহ্ন, ২ অক্টোবর ২০২৫

৪৮ কোটি টাকার মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল

বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক হয়েছেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় এ অভিনেতাকে আটক করা হয়। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দরে এ বিশালকে আটক করেন। এ সময় তার ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকা। এ অভিযানে […]

৪৮ কোটি টাকার মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা বিশাল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বলিউডের আলোচিত অভিনেতা বিশাল ভার্মা বিপুল পরিমাণ কোকেনসহ বিমানবন্দরে আটক হয়েছেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুর থেকে ফেরার সময় এ অভিনেতাকে আটক করা হয়। ভারতের গোয়েন্দা কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দরে এ বিশালকে আটক করেন।

এ সময় তার ট্রলিব্যাগ থেকে সাড়ে তিন কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি টাকা। এ অভিযানে নেতৃত্ব দিয়েছে চেন্নাই কাস্টমস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বিশাল ভার্মা।

এদিকে তদন্তসূত্রে জানা গেছে, কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর হয়ে ভারতে ফেরেন অভিনেতা বিশাল ভার্মা। কম্বোডিয়ায় একদল অজ্ঞাত লোক অভিনেতাকে ব্যাগটি দেয়। চেন্নাইয়ে পৌঁছে নির্দিষ্ট ব্যক্তির হাতে সেই ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তার। তবে কর্মকর্তাদের দাবি, কোকেনটি শেষ পর্যন্ত মুম্বাই কিংবা দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল।

এ প্রতিবেদনে আরও বলা হয়েছে— চেন্নাই বিমানবন্দরে অভিনেতা বিশাল ভার্মার ব্যাগের নিচে লুকানো সাদা পাউডার উদ্ধার করা হয়। পরীক্ষায় তা কোকেন বলে নিশ্চিত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ