সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৬:২৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারি ২০২৬

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। চার দিন আগে প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার টিউমার অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার […]

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়।

চার দিন আগে প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার টিউমার অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর টানা ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হলে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দেন।

নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

হাসপাতাল সূত্র জানায়, বাড়ি ফিরলেও আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। পাশাপাশি নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তানিয়া বৃষ্টিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই নিজের ফেসবুক পোস্টে তিনি অসুস্থতার বিষয়টি ভক্তদের জানান। পরদিন তার মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় ফেরার কথা রয়েছে তার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ