সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৮ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফেরার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি বাঁধনের বাসায় যান। বাঁধন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগের […]

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফেরার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তাঁর পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি বাঁধনের বাসায় যান।

বাঁধন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঁধন বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় পর্যায় থেকে এগিয়ে আসার বিষয়টি তাঁকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছে। একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তাঁর আস্থাও এতে আরও দৃঢ় হয়েছে।

নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে আপস নয়

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাঁধন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি তার জনগণ এবং নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে আপস করা উচিত নয়। অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে ঐক্য, সাহস এবং পারস্পরিক দায়িত্ববোধকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ইতালিতে কঠিন পরিস্থিতির সময় বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যারা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

ভেনিসে অপ্রীতিকর ঘটনার অভিযোগ

গত ৮ সেপ্টেম্বর ইতালির মেস্ত্রে শহরে অপ্রীতিকর ঘটনার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে একদল ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ইতালির স্থানীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন বাঁধন। বিষয়টি নিয়ে বাংলাদেশে জাতীয় সংসদেও আলোচনা হয়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে দেশে ফেরেন

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসব শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন তিনি।

দেশে ফেরার পরদিনই তাঁর ও পরিবারের খোঁজ নিতে বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সাক্ষাতে বাঁধনের সাম্প্রতিক অভিজ্ঞতা ও পরিবারের পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ