সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫২ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২৬

‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যেকোনো বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ, সংস্কৃতি ও বিশ্বাসের জয় অনিবার্য। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে একটি সভ্য জাতি যখন এগিয়ে যায়, […]

‘ইমানের’ শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যেকোনো বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির আদর্শ, সংস্কৃতি ও বিশ্বাসের জয় অনিবার্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে একটি সভ্য জাতি যখন এগিয়ে যায়, তখন তাদের সংস্কৃতি, যুক্তি ও ইমানের শক্তির কাছে বর্বরতার পরাজয় অবশ্যম্ভাবী।

ট্রাম্পের হুমকির মুখে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ইরান সত্য ও ন্যায্য অধিকারের প্রশ্নে কখনো পিছু হটবে না। নিজেদের অধিকার আদায়ে দেশটি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে ইরানকে নজিরবিহীন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু হতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। যদিও তিনি এমন পরিস্থিতি চান না বলেও উল্লেখ করেন।

ট্রাম্পের ওই বক্তব্যের পর ইরানের সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে যায়। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ