সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:১৫ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬

ইরান ও হুথিদের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে সেসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। ইরান কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বিমান চলাচল ও ভ্রমণে বিঘ্নের আশঙ্কা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিমান চলাচল বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া […]

ইরান ও হুথিদের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে সেসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো। ইরান কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এ সতর্কতা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিমান চলাচল ও ভ্রমণে বিঘ্নের আশঙ্কা

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিমান চলাচল বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে। একই সঙ্গে জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা

সৌদি আরবে হুথিদের হামলার প্রসঙ্গ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সংঘাত দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের বাসিন্দাদেরও হুথিদের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ