সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩০ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তান-তুরস্কে হতে পারে বৈঠক

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বৈঠক পাকিস্তান বা তুরস্কে হতে পারে বলে জানিয়েছে একটি ইরানি সূত্র। বুধবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, এই প্রস্তাব ইতোমধ্যে ইরানের কাছে পৌঁছেছে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। যদিও ইরান আগে থেকেই বলে আসছে যে তারা […]

ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তান-তুরস্কে হতে পারে বৈঠক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে বৈঠক পাকিস্তান বা তুরস্কে হতে পারে বলে জানিয়েছে একটি ইরানি সূত্র।

বুধবার রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, এই প্রস্তাব ইতোমধ্যে ইরানের কাছে পৌঁছেছে এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

যদিও ইরান আগে থেকেই বলে আসছে যে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনায় যাবে না, তবে নতুন এই পরিস্থিতি কূটনৈতিক পথ খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র জানায়, তুরস্কও যুদ্ধবিরতির প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখছে। বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তান বা তুরস্ক—দুই দেশই বিবেচনায় রয়েছে।

এদিকে ইসরাইলের মন্ত্রিসভার তিন সদস্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে এই প্রস্তাব সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রস্তাবের মধ্যে রয়েছে—ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধ করা।

তুরস্কের সরকার দলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আঙ্কারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে।

তবে এখন পর্যন্ত ইরান প্রকাশ্যে কোনো আলোচনায় আগ্রহ দেখায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তানের মাধ্যমে পাঠানো প্রস্তাবের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ