সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৪৫ অপরাহ্ন, ৬ নভেম্বর ২০২৬

ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের আলোচনা, সম্ভাব্য তারিখ ৯ নভেম্বর

ইরানে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে এ আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আগামী ৯ নভেম্বর সম্ভাব্য হামলার একটি তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুক্রবার […]

ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্পের আলোচনা, সম্ভাব্য তারিখ ৯ নভেম্বর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে এ আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আগামী ৯ নভেম্বর সম্ভাব্য হামলার একটি তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাতে ফক্স নিউজ জানায়, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ট্রাম্প ও তাঁর জাতীয় নিরাপত্তা দলের সদস্যরা। আলোচনায় ইরানে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা উঠে আসে।

কর্মকর্তাদের মতে, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকায় রাতে চাঁদের আলো প্রায় থাকবে না। অন্ধকারের এ পরিস্থিতি সামরিক অভিযান পরিচালনার জন্য অনুকূল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে ওই তারিখটি সম্ভাব্য অভিযানের সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পও ইরানে নতুন করে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং ভবিষ্যতে তা যেন আবার চালু না হয়, তা নিশ্চিত করতে আরও হামলা চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ওয়াশিংটন থেকে নতুন কোনো নির্দেশনা এখনো পায়নি সেন্টকম।

সূত্র: ফক্স নিউজ, দ্য টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ