সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২৫ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

ইরানে মানবিক সহায়তা পাঠাল রাশিয়া

রাশিয়া ইরানে ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। আজারবাইজান হয়ে এসব সহায়তা ইরানে পৌঁছে দেওয়া হচ্ছে। খবর আনাদোলু এজেন্সি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাঠানো সহায়তার মধ্যে ওষুধসহ জরুরি চিকিৎসা সামগ্রী রয়েছে। এগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা […]

ইরানে মানবিক সহায়তা পাঠাল রাশিয়া

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাশিয়া ইরানে ১৩ টন মানবিক সহায়তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। আজারবাইজান হয়ে এসব সহায়তা ইরানে পৌঁছে দেওয়া হচ্ছে। খবর আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পাঠানো সহায়তার মধ্যে ওষুধসহ জরুরি চিকিৎসা সামগ্রী রয়েছে। এগুলো প্রথমে আজারবাইজানে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, ভ্লাদিমির পুতিন–এর নির্দেশে এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে। বিমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে ওষুধগুলো আজারবাইজানে নেওয়া হয়েছে, সেখান থেকে তা ইরানের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর বড় ধরনের হামলার পর থেকে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে তেহরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ