ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, হামলার পরিধি বাড়িয়ে আরও বিস্তৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কাৎজ স্পষ্ট করে বলেন, ইরানের এমন সব স্থাপনায় হামলা চালানো হবে, যেগুলো ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পৃক্ত […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, হামলার পরিধি বাড়িয়ে আরও বিস্তৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কাৎজ স্পষ্ট করে বলেন, ইরানের এমন সব স্থাপনায় হামলা চালানো হবে, যেগুলো ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ইরান সরাসরি ইসরাইলের সাধারণ জনগণকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
ইসরায়েল কাৎজ বলেন, ইরানকে এর জন্য ‘উচ্চ মূল্য’ দিতে হবে এবং যুদ্ধের নির্ধারিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাওয়া হবে।
এদিকে চলমান উত্তেজনায় দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা