সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩১ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তিনি বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা […]

‘ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তিনি বলেছেন, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের এই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হারবে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের চাপ ও হামলা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর নিহত সদস্যদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল সংস্থার ভূমিকার প্রশংসা করেন তিনি। শহীদদের জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিকে তিনি ‘মহাকাব্যিক’ বলে উল্লেখ করেন।

সায়ারি আরও বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় সব নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা অতিক্রম করে ইরানি নৌবাহিনীর ভূমধ্যসাগরে উপস্থিতি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বাব আল-মানদাব প্রণালি ও লোহিত সাগর অতিক্রমের সময় শত্রুরা উদ্বিগ্ন হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি।

ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতীত হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে সায়ারি অভিযোগ করেন, ওয়াশিংটন হত্যাকাণ্ড, অভ্যুত্থান ও অন্তর্ঘাতের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা করে। তবে ইরানের ক্ষেত্রে তারা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি জনগণের জাতীয় ঐক্য ও সামাজিক সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের সংহতি কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি জনগণের এই সমর্থনের মর্যাদা দেওয়ার আহ্বান জানান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ