ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং সমুদ্রবন্দর ঘিরে অবরোধ পরিস্থিতির মধ্যে ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ উন্মুক্ত করেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখন ইরানি পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা কার্যকরভাবে চালানো যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে যুদ্ধের চাপে থাকা ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা […]
ছবি: সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং সমুদ্রবন্দর ঘিরে অবরোধ পরিস্থিতির মধ্যে ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ উন্মুক্ত করেছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখন ইরানি পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা কার্যকরভাবে চালানো যাবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে যুদ্ধের চাপে থাকা ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় স্থলপথে বিকল্প সরবরাহ ও পরিবহন ব্যবস্থার গুরুত্ব অনেক বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম চাপের মুখে পড়েছে। এমন অবস্থায় পাকিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে এই সিদ্ধান্ত নতুন কূটনৈতিক প্রশ্নও তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের এই সহযোগিতা ওয়াশিংটনের নীতিকে কতটা দুর্বল করবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে পাকিস্তান যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, তার ওপর এই পদক্ষেপের কী প্রভাব পড়বে, সেটিও বিশ্লেষকদের নজরে রয়েছে।
অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের এই সিদ্ধান্ত ভবিষ্যতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কেও নতুন ধরনের চাপ বা টানাপোড়েন তৈরি করতে পারে।