ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বজ্রাঘাতের মতো আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষকে আরও একবার পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হতে পারে। শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বার্তায় মোজতবা খামেনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরম […]
ছবি: সংগৃহীত
ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বজ্রাঘাতের মতো আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষকে আরও একবার পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হতে পারে।
শনিবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বার্তায় মোজতবা খামেনি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবিশ্বাসী ও চরম উগ্র হিসেবে অভিহিত করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যেই প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। তাঁর ভাষায়, ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের বিরুদ্ধে নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। প্রয়োজনে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
ইরানের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। ইরানের পক্ষ থেকে বারবারই জানানো হচ্ছে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।