সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৭ অপরাহ্ন, ৩ মার্চ ২০২৬

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি আইএইএ

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তাদের পরিদর্শকরা পাননি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো নিয়মতান্ত্রিক ও কাঠামোগত কর্মসূচির উপাদান শনাক্ত করা যায়নি। তবে তিনি নিশ্চিত করেন, তেহরান […]

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি আইএইএ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্ত্বেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তাদের পরিদর্শকরা পাননি।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো নিয়মতান্ত্রিক ও কাঠামোগত কর্মসূচির উপাদান শনাক্ত করা যায়নি।

তবে তিনি নিশ্চিত করেন, তেহরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা সাধারণ বেসামরিক জ্বালানি উৎপাদনের প্রয়োজনীয়তার তুলনায় অনেক বেশি। গ্রোসি মন্তব্য করেন, এ ধরনের উচ্চমাত্রার সমৃদ্ধকরণ সাধারণত পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর ক্ষেত্রেই দেখা যায়।

তিনি জোর দিয়ে বলেন, সংস্থার পরিদর্শকরা এখনো এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান সরাসরি পারমাণবিক বোমা তৈরির উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

গ্রোসি আরও জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা তাদের জন্য উদ্বেগের বিষয় ছিল। সেন্ট্রিফিউজগুলো নিয়মিতভাবে ঘুরছিল এবং অধিক পরিমাণে সমৃদ্ধ উপাদান উৎপাদন করছিল। তাত্ত্বিকভাবে ওই পরিমাণ উপাদান দিয়ে ১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব হতে পারে, তবে বাস্তবে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে কি না—তা নিশ্চিত নয়।

সূত্র: আলজাজিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ