সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:২১ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত, আইএলএনএর দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে তার নিজ বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ এবং তার একজন দেহরক্ষী প্রাণ হারান। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল […]

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত, আইএলএনএর দাবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে তার নিজ বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ এবং তার একজন দেহরক্ষী প্রাণ হারান। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি দেশটির শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি গোষ্ঠী এবং সংসদের রক্ষণশীল অংশের ব্যাপক সমর্থন পেয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষদিকে তার নীতিনির্ধারণ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দেয়। বিশেষ করে তার গৃহীত পারমাণবিক নীতির কারণে ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে দেশটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটে পড়ে।

আন্তর্জাতিক অঙ্গনে আহমাদিনেজাদ ইসরাইলবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে বারবার সামরিক হুমকির কারণে ইরান আন্তর্জাতিক পরিসরে অনেকটাই একঘরে হয়ে পড়ে।

সময়ের সঙ্গে সঙ্গে তার একসময়ের সমর্থকরাও ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেন। শাসনামলের শেষভাগে তিনি নিজ শিবিরের কট্টরপন্থিদের কাছেও বিতর্কিত ও সমালোচিত ব্যক্তিত্বে পরিণত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ