সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫২ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ইসরাইলিদের যুদ্ধ প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে মার্কিনিদের লাশ

গবেষণা ও চিকিৎসা শিক্ষার উদ্দেশ্যে দান করা মার্কিন নাগরিকদের মরদেহ ইসরাইলি সামরিক চিকিৎসকদের যুদ্ধকালীন প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়— ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো (ইউসিএসডি) — এই কার্যক্রমের […]

ইসরাইলিদের যুদ্ধ প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে মার্কিনিদের লাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গবেষণা ও চিকিৎসা শিক্ষার উদ্দেশ্যে দান করা মার্কিন নাগরিকদের মরদেহ ইসরাইলি সামরিক চিকিৎসকদের যুদ্ধকালীন প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাসের অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়— ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো (ইউসিএসডি) — এই কার্যক্রমের সঙ্গে যুক্ত। অভিযোগ অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয় দান করা মরদেহ মার্কিন নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনীর চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহারের সুযোগ দেয়।

এজে প্লাসের অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে পরিচালিত প্রশিক্ষণে যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা সংক্রান্ত অনুশীলনের জন্য এসব মরদেহ ব্যবহার করা হয়। তবে মরদেহ দানকারী ব্যক্তি বা তাদের পরিবারের কাছ থেকে এ ধরনের ব্যবহারের জন্য আলাদা কোনো সম্মতি নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশের পর নৈতিকতা, স্বচ্ছতা ও মানবদেহ দানের নীতিমালা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ