সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১৩ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প

পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র নিন্দা চলছে, তখন এবার সরাসরি এর বিরুদ্ধে অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার স্বার্থে ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করছে না বর্তমান মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েল আরও […]

ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে যখন তীব্র নিন্দা চলছে, তখন এবার সরাসরি এর বিরুদ্ধে অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার স্বার্থে ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করছে না বর্তমান মার্কিন প্রশাসন।

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পশ্চিম তীর স্থিতিশীল থাকলে ইসরায়েল আরও নিরাপদ থাকবে। এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইসরায়েলের উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি জমিতে নতুন ইহুদি বসতি স্থাপন আরও সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ঘোষণার পরপরই বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এরই মধ্যে মিশর, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ আটটি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতিতে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি স্থাপন সহজ হবে এবং স্থানীয় জনগণকে বাস্তুচ্যুত করার ঝুঁকি বাড়বে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাজ্য ও স্পেনও ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। জাতিসংঘ জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের পথ সংকুচিত করবে।

যুক্তরাজ্য সরকার ইসরায়েলকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনের মানচিত্র বা জনসংখ্যা পরিবর্তনের যেকোনো একতরফা উদ্যোগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ