সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৫ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

উপসাগরীয় অঞ্চলে আটকা ৩৫ হাজারের বেশি নাবিক ও যাত্রী: জাতিসংঘ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫ হাজারের বেশি নাবিক ও যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার যাত্রী বিভিন্ন জাহাজে […]

উপসাগরীয় অঞ্চলে আটকা ৩৫ হাজারের বেশি নাবিক ও যাত্রী: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৩৫ হাজারের বেশি নাবিক ও যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার যাত্রী বিভিন্ন জাহাজে আটকে পড়েছেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত আইএমও।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর এখন পর্যন্ত জাহাজকে কেন্দ্র করে অন্তত সাতটি ঘটনার তথ্য পেয়েছে সংস্থাটি। এসব ঘটনায় দুইজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ডোমিঙ্গেজ বলেন, এসব হামলার অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এটি একটি মানবিক সংকটও তৈরি করেছে। নিরীহ নাবিকদের ওপর কোনো ধরনের হামলাই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের সময় শিপিং কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

পরিস্থিতির কারণে ডেনমার্কভিত্তিক শিপিং কোম্পানি মার্স্কসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান উপসাগরীয় অঞ্চলে নতুন বুকিং আপাতত স্থগিত করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। একই সময়ে আরও কিছু জাহাজ হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

এদিকে জ্বালানির দাম বাড়তে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ