সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৫২ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলে ফিরল অরুণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায় একটি পরিচিত মুখ—ময়লা শার্ট পরা, হাতে চায়ের কাপ আর মুখভরা প্রাণখোলা হাসি। অসংখ্য মিম, রিলস ও ট্রলের মাধ্যমে এই হাসি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু ভাইরাল সেই কিশোরের বাস্তব জীবনের গল্প ছিল অনেক বেশি সংগ্রামের। ভাইরাল হওয়া সেই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে তার জন্ম ও বেড়ে […]

এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলে ফিরল অরুণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায় একটি পরিচিত মুখ—ময়লা শার্ট পরা, হাতে চায়ের কাপ আর মুখভরা প্রাণখোলা হাসি। অসংখ্য মিম, রিলস ও ট্রলের মাধ্যমে এই হাসি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু ভাইরাল সেই কিশোরের বাস্তব জীবনের গল্প ছিল অনেক বেশি সংগ্রামের।

ভাইরাল হওয়া সেই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। পরিবারের আর্থিক সংকটের কারণে চতুর্থ শ্রেণির পরই বন্ধ হয়ে যায় তার পড়াশোনা। খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করতে হয় তাকে।

অরুণ কাজ করতেন নেহেরু নামের এক ট্রাকচালকের সঙ্গে। তিনি নেহেরুকে আদর করে ডাকতেন ‘নেহেরু আন্না’। শুধু সহকর্মী নয়, নেহেরু ছিলেন তার অভিভাবকের মতো। তিনিও অরুণকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন।

ভাইরাল হওয়া ঘটনাটিও ছিল একেবারে সাধারণ একটি মুহূর্ত। একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর নেহেরু আন্না অরুণকে এক কাপ চা দেন এবং একটি মজার কৌতুক শোনান। কৌতুক শুনে অরুণ এতটাই প্রাণ খুলে হেসে ওঠেন যে, তার হাতের চা প্রায় পড়ে যাচ্ছিল। সেই অকৃত্রিম হাসির মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন নেহেরু এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

এরপরই বদলে যায় অরুণের জীবন। তার সরল ও হৃদয়ছোঁয়া হাসি মুহূর্তের মধ্যে কোটি মানুষের নজর কাড়ে। বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং অরুণ রাতারাতি পরিচিত মুখে পরিণত হন।

ভাইরাল হওয়ার পর শুধু জনপ্রিয়তাই আসেনি, বদল এসেছে তার জীবনের বাস্তবতাতেও। রাজ্য সরকারের সহায়তায় আবারও স্কুলে ফেরার সুযোগ পায় অরুণ। এখন সে নিয়মিত পড়াশোনা করছে এবং আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

অরুণের স্বপ্ন, লেখাপড়া শেষ করে একজন গ্র্যাজুয়েট হওয়া এবং নিজের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলা। তবে জীবনের এই পরিবর্তনের মাঝেও সে ভুলে যায়নি তার সংগ্রামের সঙ্গী নেহেরু আন্নাকে। ভবিষ্যতেও তাকে পাশে নিয়েই এগিয়ে যেতে চায় অরুণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ