সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১১:৩৩ পূর্বাহ্ন, ৯ সেপ্টেম্বর ২০২৫

কান্নায় ভেঙে পড়লেন শিল্পার স্বামী রাজ

বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছেন এ তারকা দম্পতি। সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তোরাঁ নিয়েও প্রবল আলোচনার কেন্দ্রে চলে আসেন শিল্পা শেঠি। এর মধ্যেই প্রকাশ্যে কাঁদলেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা। এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) […]

কান্নায় ভেঙে পড়লেন শিল্পার স্বামী রাজ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বলিউডের তারকা দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগ, যার ফলে বিপাকে পড়েছেন এ তারকা দম্পতি। সম্প্রতি নিজের বান্দ্রার রেস্তোরাঁ নিয়েও প্রবল আলোচনার কেন্দ্রে চলে আসেন শিল্পা শেঠি। এর মধ্যেই প্রকাশ্যে কাঁদলেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা।

এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে রাজের দ্বিতীয় সিনেমা ‘মেহর’। কেবল দেশে নয়, বিদেশেও মুক্তি পেয়েছে এ সিনেমাটি। এ সিনেমা নিয়ে রাজ কুন্দ্রা আগেই বলেছিলেন— ‘মেহর’ সিনেমার প্রথম দিনের সম্পূর্ণ আয় তিনি বন্যাকবলিত পাঞ্জাবে দান করে দেবেন। রাজের এ উদ্যোগ মন কেড়েছে নেটিজেনদের। বেশিরভাগ ক্ষেত্রেই রাজের কাজকর্ম নেটিজেনদের খুব একটা মনে ধরে না। কিন্তু এ ক্ষেত্রে উল্টোটাই ঘটেছে। শিল্পপতিকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

তবে শুধু টাকা দিয়ে দায়িত্ব সারেননি রাজ। একেবারে বন্যাবিধ্বস্ত পাঞ্জাবে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন নিজে। তিনি সেখানে যাওয়ার পথে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘জীবনে অনেক ওঠাপড়া দেখেছি। ভেতরে থেকে ভেঙে গেছি অনেক সময়। কিন্তু শেষ হয়ে যাইনি। পাঞ্জাবের অবস্থাও তেমন। আমরা ভেঙে গেছি, কিন্তু শেষ হইনি।’

এ ভিডিওতেই রাজ কুন্দ্রাকে অঝোরে কাঁদতে দেখা যায়। ভিডিওতে তিনি আরও বলেন, পাঞ্জাবের ঘুরে দাঁড়ানোর জন্য পাঞ্জাবিরাই যথেষ্ট, অন্য কারও প্রয়োজন নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ