সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:০১ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কুয়েত বিমানবন্দরে হামলায় আহত ৩ বাংলাদেশি

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ঢাকা থেকে […]

কুয়েত বিমানবন্দরে হামলায় আহত ৩ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য থাকা ও খাবারের ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

কুয়েতে আহত তিন বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে মন্ত্রী জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীদের অস্থায়ী আবাসনের বিষয়ে তিনি বলেন, সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে রাতে কারও ভোগান্তি না হয়।

এর আগে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ফলে ঢাকা থেকে এসব দেশের উদ্দেশ্যে সব ফ্লাইট স্থগিত করা হয়।

উল্লেখ্য, শনিবার সকালে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে অন্তত ২০১ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ