সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:২৩ অপরাহ্ন, ৫ ডিসেম্বর ২০২৫

গোপন প্রেম আর নয়: জাস্টিন – পেরি এখন অফিসিয়ালি একসঙ্গে

মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক আর গোপন নেই। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ট্রুডো যে কেটির সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন—তা নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জন যেন আনুষ্ঠানিক রূপ পেল। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে যুগল হিসেবে হাজির […]

প্রকাশ্যে এলো জাস্টিন-পেরির প্রেম
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক আর গোপন নেই। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ট্রুডো যে কেটির সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন—তা নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জন যেন আনুষ্ঠানিক রূপ পেল।

সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে যুগল হিসেবে হাজির হন ট্রুডো–কেটি। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলের সেই বৈঠকেই দুজনকে পাশাপাশি দেখা যায়, যা তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছে।

ইভেন্টের পর এক্স-এ (টুইটার) কিশিদার সঙ্গে সাক্ষাতের একটি ছবি শেয়ার করে জাস্টিন ট্রুডো লেখেন, “ফুমিও, আপনাকে দেখে ভালো লাগলো। ক্যাটি এবং আমি আপনার ও ইউকোর সঙ্গে বসে আলাপের সুযোগ পেয়ে আনন্দিত। বন্ধুত্বের জন্য ধন্যবাদ এবং আন্তর্জাতিক নীতিনিষ্ঠ ব্যবস্থা ও বৈশ্বিক ভবিষ্যতের প্রতি আপনার অঙ্গীকার সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। সে সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছিল। এবার জাপানে কিশিদার বাসভবনে দাওয়াতে যোগ দেওয়ার পর তাদের প্রেম যেন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কিশিদার উপস্থিতি যেন এই তারকা–রাজনীতিক প্রেমের গুঞ্জনে শেষমেশ সিলমোহর দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ