ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু অসুস্থ হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু অসুস্থ হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত আছেন।
ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।