মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, তেহরান এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত। এক বিবৃতিতে ফাজলি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতেই ইরান চীনের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও বলেন, […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি বলেছেন, তেহরান এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত।
এক বিবৃতিতে ফাজলি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতেই ইরান চীনের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। তিনি আরও বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা পরিকল্পনা উপস্থাপন করেন শি জিনপিং।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চীনের এই কূটনৈতিক উদ্যোগ অঞ্চলটিতে নতুন ভারসাম্য তৈরির প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা