সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:৩৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন যদি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তেহরানও ওই সমঝোতা মেনে চলবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। সোমবার (১৩ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, প্রতিটি আলোচনায় ইরান অত্যন্ত সতর্কতার […]

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটন যদি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তেহরানও ওই সমঝোতা মেনে চলবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তিনি বলেন, প্রতিটি আলোচনায় ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেদের জনগণের স্বার্থ ও উদ্বেগকে অগ্রাধিকার দিয়ে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় আন্তরিকতার সঙ্গে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলেও দাবি করেন তিনি।

বাঘেই আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই প্রথম পক্ষ হয়ে চুক্তি ভঙ্গ করেনি। তার ভাষায়, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও সমঝোতার বিষয়ে নিজেদের অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও তাদের সঙ্গে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক মেনে চলবে না।

তিনি জানান, অতীতে যখনই অপর পক্ষ তাদের দায়িত্ব পালন করেনি, তখন ইরানও নিজের প্রতিশ্রুতি বজায় রাখেনি। ভবিষ্যতেও তেহরান একই নীতি অনুসরণ করবে।

ইরানের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে থাকায় নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়েও কূটনৈতিক মহলে আগ্রহ বাড়ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ