সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৩৯ অপরাহ্ন, ৫ মে ২০২৬

জয়ের পরও অনিশ্চয়তা, সরকার গঠনে কঠিন সমীকরণে থালাপতি বিজয়

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। তাঁর দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নির্ধারণে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছে। খবর হিন্দুস্থান টাইমস।২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, […]

জয়ের পরও অনিশ্চয়তা, সরকার গঠনে কঠিন সমীকরণে থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। তাঁর দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নির্ধারণে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছে। খবর হিন্দুস্থান টাইমস।
২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনো ১০টি আসনে পিছিয়ে রয়েছে বিজয়ের দল। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে ৫৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিজয়ের সামনে দুটি পথ খোলা রয়েছে।
প্রথমত, জোট সরকার গঠন। রাজ্যপাল চাইলে বিজয়কে অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। ইতোমধ্যে ৫টি আসন পাওয়া কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। তবে কংগ্রেসের সমর্থন পেলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আরও অন্তত ৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে।
দ্বিতীয়ত, সংখ্যালঘু সরকার গঠন। বিজয় চাইলে এককভাবে সরকার গঠনের দাবি জানাতে পারেন। সে ক্ষেত্রে সরকার গঠন সম্ভব হলেও আইন পাস বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাকে নিয়মিতভাবে অন্যান্য দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।
এছাড়া ব্যক্তিগত হিসাবেও কিছু বিষয় সামনে এসেছে। বিজয় নিজে দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে। একইসঙ্গে বিধানসভার স্পিকার ভোট দিতে পারেন না, ফলে সেটিও কার্যত গণনার বাইরে থাকবে। সব মিলিয়ে সরকার টিকিয়ে রাখতে হলে বিজয়কে অন্তত ১২ জন অতিরিক্ত বিধায়কের সমর্থন নিশ্চিত করতে হবে।
যদি প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা সম্ভব না হয়, তবে সংবিধান অনুযায়ী রাজ্যপাল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ডিএমকে-কে সরকার গঠনের সুযোগ দিতে পারেন। এতে করে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ