সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:৪৭ অপরাহ্ন, ১ মে ২০২৬

জুবিন গার্গের অর্থ আত্মসাৎ মামলায় ম্যানেজারের সম্পত্তি জব্দের নির্দেশ

ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের অর্থ আত্মসাতের অভিযোগে তার সাবেক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। আসামের গুয়াহাটির একটি আদালত গত ২৯ এপ্রিল এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং তার নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুবিন গার্গের অর্থ আত্মসাৎ করে সেই […]

জুবিন গার্গের অর্থ আত্মসাৎ মামলায় ম্যানেজারের সম্পত্তি জব্দের নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের অর্থ আত্মসাতের অভিযোগে তার সাবেক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। আসামের গুয়াহাটির একটি আদালত গত ২৯ এপ্রিল এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং তার নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুবিন গার্গের অর্থ আত্মসাৎ করে সেই টাকা বিভিন্ন ব্যবসা ও সম্পদে বিনিয়োগের অভিযোগ রয়েছে সিদ্ধার্থের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, প্রায় ১ কোটি ১০ লাখ রুপি একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছিল, যার বৈধ উৎসের কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারেননি তিনি।

বিচারক শর্মিলা ভূঁইয়া বলেন, তদন্ত কর্মকর্তারা এমন কিছু নথি উপস্থাপন করেছেন, যা থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ, তহবিল স্থানান্তর এবং অর্থপাচারের ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া অভিযুক্তের আয়ের সঙ্গে তার সম্পদের সামঞ্জস্য নেই বলেও পর্যবেক্ষণ করেন আদালত।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, সিদ্ধার্থ শর্মা আয়কর রিটার্নসহ প্রয়োজনীয় আর্থিক কাগজপত্রও আদালতে জমা দিতে ব্যর্থ হয়েছেন। তার পরিচালিত একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান জুবিন গার্গ। তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হলে আসাম সরকার বিশেষ তদন্ত দল গঠন করে। তদন্তে শিল্পীর ঘনিষ্ঠ কয়েকজনকে নজরদারিতে নেওয়া হয় এবং পরে ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ