ইরানের জ্বালানি তেলের অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার এক প্রতিবেদনে ইউসিজে নিউজ এজেন্সি–কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর আঘাত এলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। আরাগচি বলেন, ইরানের স্থাপনাগুলোতে হামলা […]
ছবি: সংগৃহীত
ইরানের জ্বালানি তেলের অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার এক প্রতিবেদনে ইউসিজে নিউজ এজেন্সি–কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর আঘাত এলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
আরাগচি বলেন, ইরানের স্থাপনাগুলোতে হামলা করা হলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার সময় ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রণালিটি উন্মুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইরান শত্রু ও মিত্র—উভয় পক্ষের তেলবাহী ট্যাংকার ও জাহাজ চলাচল সীমিত করতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা।