ইরানের পক্ষ থেকে আসা শান্তিচুক্তির প্রস্তাব নাকচ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রতিক্রিয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। ব্রেন্ট ক্রুড প্রতি […]
ছবি: সংগৃহীত
ইরানের পক্ষ থেকে আসা শান্তিচুক্তির প্রস্তাব নাকচ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়।
সোমবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রতিক্রিয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ০৬ ডলারে ওঠে। ডব্লিউটিআই প্রতি ব্যারেলে ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৯৭ ডলারে বিক্রি হতে থাকে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি প্রস্তাবের বিপরীতে রোববার লিখিত জবাব দেয় তেহরান। কিন্তু ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সেই জবাবকে “পুরোপুরি অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন। তার এই কঠোর অবস্থানেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়, যার প্রভাব সরাসরি পড়ে জ্বালানি বাজারে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এখন ১১তম সপ্তাহে গড়িয়েছে। জেপি মরগানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস কাসমান রয়টার্সকে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকাই তেলের বাজারে অস্থিরতার মূল কারণ। তার মতে, যুদ্ধ আরও দীর্ঘ হলে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকলে তেলের দাম আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা দ্রুত না কাটলে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি আরও বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স