মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতায় সম্মত হয়েছে স্পেন—এমনটাই জানিয়েছে White House। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য প্রকাশ করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Caroline Leavitt বলেন, স্পেন প্রেসিডেন্টের বার্তা স্পষ্টভাবে বুঝেছে এবং গত কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে। বর্তমানে দুই দেশের সামরিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় চলছে বলেও জানান […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতায় সম্মত হয়েছে স্পেন—এমনটাই জানিয়েছে White House। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য প্রকাশ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি Caroline Leavitt বলেন, স্পেন প্রেসিডেন্টের বার্তা স্পষ্টভাবে বুঝেছে এবং গত কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতায় সম্মত হয়েছে। বর্তমানে দুই দেশের সামরিক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় চলছে বলেও জানান তিনি।
এর আগে প্রেসিডেন্ট Donald Trump স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তার এই ঘোষণার একদিন আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী José Manuel Albares বলেছিলেন, জাতিসংঘ সনদের বাইরে কোনো সামরিক পদক্ষেপ হলে দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না মাদ্রিদ।
তবে স্পেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।