সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৩ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার এক ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৫৮ রুপিতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় ভারতের মুদ্রাবাজারে চাপ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও তেলের বাজারে অস্থিরতার কারণে আমদানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ […]

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার এক ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৫৮ রুপিতে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় ভারতের মুদ্রাবাজারে চাপ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও তেলের বাজারে অস্থিরতার কারণে আমদানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে তেলের বড় আমদানিকারক হওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ভারসাম্য ঝুঁকিতে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, টানা দ্বিতীয় দিনের মতো রুপির দরপতন হয়েছে। সোমবার যেখানে ডলারের বিপরীতে রুপির দর ছিল ৯৫ দশমিক ৩১, মঙ্গলবার তা আরও কমে নতুন রেকর্ড গড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে অর্থ তুলে নেওয়া শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও রুপির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ