সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৯ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬

তেহরানে পাকিস্তানি প্রতিনিধিদল, পরোক্ষ আলোচনায় নতুন গতি আনতে চেষ্টা

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় দফা আলোচনাকে এগিয়ে নেওয়াই এ সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে অবস্থান করছেন। ইরানও নিশ্চিত করেছে, গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের […]

তেহরানে পাকিস্তানি প্রতিনিধিদল, পরোক্ষ আলোচনায় নতুন গতি আনতে চেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় দফা আলোচনাকে এগিয়ে নেওয়াই এ সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে অবস্থান করছেন।

ইরানও নিশ্চিত করেছে, গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এখনো পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।

কূটনৈতিক এই তৎপরতা এমন সময় হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের দ্রুত সমাপ্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বিশ্বকে আগামী দুই দিনকে ‘অসাধারণ’ সময় হিসেবে দেখার প্রস্তুতি নিতে বলেন।

এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, আসিম মুনির মধ্যস্থতায় “চমৎকার কাজ” করছেন। তাঁর প্রচেষ্টার ফলেই আলোচকরা আবারও পাকিস্তানে ফিরে যেতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, যা ২২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকার কথা। তবে পরিস্থিতি এখনো বেশ অনিশ্চিত।

মধ্যস্থতাকারীরা তিনটি প্রধান অমীমাংসিত ইস্যুতে সমঝোতা আনার চেষ্টা করছেন। সেগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ