সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৪ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা: ১৪ আরোহীর মৃত্যু

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপি জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি সেসনা মডেলের ছিল। এতে ১৩ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন এবং কেউই প্রাণে বাঁচেননি। প্রাথমিকভাবে ধারণা করা […]

দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা: ১৪ আরোহীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা এপি জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি সেসনা মডেলের ছিল। এতে ১৩ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন এবং কেউই প্রাণে বাঁচেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলটি জুবা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। এলাকাটি কুয়াশাচ্ছন্ন ও দুর্গম হওয়ায় উদ্ধার কাজেও কিছুটা বেগ পেতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ