যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় দিনে আত্মরক্ষার প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, প্রয়োজনে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি উল্লেখ করেন, ইরান যেকোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব এবং হাজার বছরের সভ্যতাকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় দিনে আত্মরক্ষার প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, প্রয়োজনে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি উল্লেখ করেন, ইরান যেকোনো মূল্যে নিজেদের সার্বভৌমত্ব এবং হাজার বছরের সভ্যতাকে রক্ষা করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ তাদের ভুল সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরান আগেভাগেই দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। তার ভাষায়, ইরান এমন একটি জাতি, যারা দীর্ঘস্থায়ী সংঘাত মোকাবিলায় মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, ইরানের এ ধরনের কড়া বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল ও ভয়াবহ করে তুলতে পারে।
এর আগে সংঘাতের তৃতীয় দিনেও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেন যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মূল্যে প্রতিরোধ চালিয়ে যাবে তেহরান।