সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১৪ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল হীরালাল সেন পদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২-এর ২৪তম আসরে সেরা চলচ্চিত্র হিসেবে হীরালাল সেন পদক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্মাতা আকাশ হকের হাতে পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। অনুষ্ঠানে […]

দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ পেল হীরালাল সেন পদক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২-এর ২৪তম আসরে সেরা চলচ্চিত্র হিসেবে হীরালাল সেন পদক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে বহুল আলোচিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্মাতা আকাশ হকের হাতে পদক তুলে দেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ, চলচ্চিত্র সংসদের মডারেটর সহযোগী অধ্যাপক হাবিবা রহমানসহ শোবিজ ও গণমাধ্যম অঙ্গনের অনেকে।

উল্লেখ্য, সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ১৬ জানুয়ারি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি আন্তর্জাতিক ফিল্ম সমালোচকদের পুরস্কার (ফিপরেসকি) অর্জন করে। ৫ ফেব্রুয়ারি উৎসবে দ্বিতীয় প্রদর্শনীতে রেকর্ডসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ