সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:৫৯ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে চলছে প্রস্তুতি, আজই বিয়ের পিঁড়িতে বসতে পারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র এবং নিউইয়র্ক সিটির অনুমতিপত্রের তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) তাদের বিয়ের আয়োজন হতে পারে। তারকা এই জুটি বিয়ের বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব থাকলেও সাম্প্রতিক […]

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে চলছে প্রস্তুতি, আজই বিয়ের পিঁড়িতে বসতে পারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে ঘিরে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র এবং নিউইয়র্ক সিটির অনুমতিপত্রের তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) তাদের বিয়ের আয়োজন হতে পারে।

তারকা এই জুটি বিয়ের বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে অনুষ্ঠানস্থল ঘিরে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে জল্পনা আরও জোরালো হয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সীমিত পরিসরে প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি প্রাক-বিবাহ সংবর্ধনা বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলতে পারে।

নিউইয়র্ক সিটির অনুমতিপত্র অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতির ব্যবস্থা রাখা হয়েছে। এ উপলক্ষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্ভাব্য অতিথিদের তালিকায় গিগি হাদিদ, সেলেনা গোমেজ, কারা ডেলিভিন, জো ক্রাভিটজসহ হলিউড ও সংগীত অঙ্গনের অনেক পরিচিত মুখের নাম শোনা যাচ্ছে। এছাড়া ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন খেলোয়াড়ও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে সাজসজ্জার সামগ্রী, ক্যাটারিং সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে অস্থায়ী কাঠামো, নিরাপত্তা বেষ্টনী এবং বিশেষ প্রবেশপথও তৈরি করা হয়েছে।

নিউইয়র্কের বাসিন্দাদের অনেকেই সম্ভাব্য এই আয়োজনকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি বিয়ে হিসেবে দেখছেন। এক ভক্তের ভাষায়, “এটি অনেকটা আধুনিক যুগের রাজকীয় বিয়ের মতো।”

উল্লেখ্য, টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি ২০২৩ সালে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর থেকে তাদের সম্পর্ক বিশ্বজুড়ে ভক্ত ও গণমাধ্যমের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ