নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯-এ। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১ হাজার ২৫৯টি মরদেহের মধ্যে মাত্র ৯৫ জনের […]
ছবি: সংগৃহীত
নেপালের রাসুয়া এলাকায় ভয়াবহ বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৯-এ।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১ হাজার ২৫৯টি মরদেহের মধ্যে মাত্র ৯৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকারি হিসাবে, বন্যার পর এখন পর্যন্ত ৫ হাজার ৮৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে দুর্যোগকবলিত এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি বাংলা