সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১৪ অপরাহ্ন, ১ মে ২০২৬

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প, সমর্থন দিচ্ছে ইসরায়েল ও পাকিস্তান

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আলোচনায় এসেছে। আন্তর্জাতিক কূটনীতি ও বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকার স্বীকৃতি হিসেবে ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার নেতারা তার মনোনয়নকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমর্থনের কারণে ট্রাম্প এবারের আলোচিত প্রার্থীদের একজন হয়ে উঠেছেন। নরওয়েজিয়ান […]

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প, সমর্থন দিচ্ছে ইসরায়েল ও পাকিস্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আলোচনায় এসেছে। আন্তর্জাতিক কূটনীতি ও বিভিন্ন সংঘাত নিরসনে ভূমিকার স্বীকৃতি হিসেবে ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়ার নেতারা তার মনোনয়নকে সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সমর্থনের কারণে ট্রাম্প এবারের আলোচিত প্রার্থীদের একজন হয়ে উঠেছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এ বছর মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে।

কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে এবারের শান্তি পুরস্কার নিয়ে আন্তর্জাতিক আগ্রহ অনেক বেশি। প্রতি বছর মনোনয়ন তালিকায় যে পরিবর্তন ও বৈচিত্র্য দেখা যায়, সেটিও উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

এদিকে নরওয়ের আইনপ্রণেতা লার্স হাল্টব্রেকেন আর্কটিক অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকার জন্য গ্রিনল্যান্ডিক-ড্যানিশ রাজনীতিক আজা কেমনিটজ এবং মার্কিন সিনেটর লিসা মারকোভস্কির নাম প্রস্তাব করেছেন।

এবারের সম্ভাব্য আলোচিত মনোনীতদের তালিকায় আরও রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ এবং জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকা সাধারণত দীর্ঘ সময় গোপন রাখা হয়। আগামী ৯ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ