সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৫৮ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা দু’জনই তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসিফ মাহমুদের দায়িত্বে ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও […]

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা দু’জনই তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবেই তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসিফ মাহমুদের দায়িত্বে ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

সরকার পুনর্গঠনের শুরু থেকেই আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব সরিয়ে তাকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ