অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজাকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। শোকাহত মানুষের ওপর ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি স্কুলে বসতি স্থাপনকারীদের হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি নিহত হন। তাদের দাফনের জন্য বুধবার জানাজার মিছিল বের হলে সেখানে ইসরাইলি বাহিনী গুলি, […]
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজাকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। শোকাহত মানুষের ওপর ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি স্কুলে বসতি স্থাপনকারীদের হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি নিহত হন। তাদের দাফনের জন্য বুধবার জানাজার মিছিল বের হলে সেখানে ইসরাইলি বাহিনী গুলি, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এই পরিস্থিতির মধ্যেই স্থানীয়রা বাধা অতিক্রম করে মসজিদে জানাজা সম্পন্ন করেন এবং পরে গ্রামের কবরস্থানে দাফন কার্যক্রম শেষ করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা আরও বেড়েছে বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা