সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:০০ পূর্বাহ্ন, ১৯ আগস্ট ২০২৫

পুরুষের শক্তির সঙ্গে নারী কখনোই পারবে না, কেন বললেন ইমন

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী গান দিয়েই তার শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। বৈচিত্র্যময় গান গেয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গানই তার প্রাণ। একক সংগীত তো বটেই বহু সিনেমায়ও প্লেব্যাক করেছেন এ সংগীতশিল্পী। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে […]

পুরুষের শক্তির সঙ্গে নারী কখনোই পারবে না, কেন বললেন ইমন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী গান দিয়েই তার শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। বৈচিত্র্যময় গান গেয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গানই তার প্রাণ।

একক সংগীত তো বটেই বহু সিনেমায়ও প্লেব্যাক করেছেন এ সংগীতশিল্পী। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়ে চলেছেন। অথচ তিনি কিনা এবার নিজেই বললেন উল্টো কথা—একটা পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না। হঠাৎ কেন এমন বললেন এ সংগীতশিল্পী?

‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তের একটি পডকাস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন। ইমন বলেন, মেয়েরা সত্যি সত্যি পুরুষের মতো পরিশ্রম করতে পারে না। তিনি বলেন, কারণ তাদের মধ্য দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয়, তাকে যে শারীরিক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।

ইমন বলেন, একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনো পারবে না। নারীদের এটা হলো প্রথম লড়াইয়ের জায়গা— আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।

এ সংগীতশিল্পীর এ কথা শুনে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন— কেউ বুঝবে না এটা, আর সে জন্যই আপনি এত সাফল্য পেয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—এ কথাটা কেউ একটা বলল। প্রমাণ করতে চাওয়া মানেই তো আগের থেকে সেট করে দেওয়া যে, আমরা পিছিয়ে। তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে, আমরা এগিয়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ