সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:১৯ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬

প্রাক্তনকে ঘিরে অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডা–র সঙ্গে হানিমুনে থাকলেও পুরোনো এক বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, গত আট বছর ধরে একটি মহল তার বিরুদ্ধে […]

প্রাক্তনকে ঘিরে অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডা–র সঙ্গে হানিমুনে থাকলেও পুরোনো এক বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তার একটি ব্যক্তিগত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, গত আট বছর ধরে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তার পুরোনো একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ওই অডিওতে অভিনেত্রীকে তার সাবেক বাগদত্তা রক্ষিত শেঠি–র সঙ্গে সম্পর্ক ভাঙার সময়কার নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

রাশমিকা তার পোস্টে লিখেছেন, বহু বছর ধরে তাকে নিয়ে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। এতদিন তিনি বিষয়টি উপেক্ষা করেছেন, কারণ একজন পাবলিক ফিগার হিসেবে সমালোচনা মেনে নিতে হয়। তবে সাম্প্রতিক ঘটনাটি তার ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।

তার দাবি, প্রায় আট বছর আগে তার সম্মতি ছাড়া ব্যক্তিগত একটি কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যা এখন উদ্দেশ্যমূলকভাবে ভাইরাল করা হচ্ছে। যারা এই অডিও ছড়াচ্ছেন তাদের সতর্ক করে তিনি বলেন, দ্রুত এটি বন্ধ না হলে তিনি মানহানির মামলা করবেন।

উল্লেখ্য, ২০১৬ সালে কিরিক পার্টি ছবির শুটিংয়ের সময় রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান হলেও এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। পরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ