সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪১ অপরাহ্ন, ১২ মে ২০২৬

‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী

লেবাননভিত্তিক হিজবুল্লাহর ফাইবার-অপটিক প্রযুক্তির ড্রোন মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে এসব ড্রোন এখন তাদের জন্য বড় ধরনের অপারেশনাল চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর প্রতিবেদনে বলা হয়, ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করায় এসব ড্রোনকে প্রচলিত রাডার বা জ্যামিং ব্যবস্থায় শনাক্ত করা কিংবা নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব […]

‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননভিত্তিক হিজবুল্লাহর ফাইবার-অপটিক প্রযুক্তির ড্রোন মোকাবিলায় কার্যকর প্রতিরক্ষা খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে এসব ড্রোন এখন তাদের জন্য বড় ধরনের অপারেশনাল চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর প্রতিবেদনে বলা হয়, ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করায় এসব ড্রোনকে প্রচলিত রাডার বা জ্যামিং ব্যবস্থায় শনাক্ত করা কিংবা নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ড্রোনগুলো সরাসরি ইসরায়েলি সেনা ও সামরিক যানকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন সীমান্তে কয়েকটি জরুরি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ড্রোন শনাক্ত ও লক্ষ্যবস্তু নির্ধারণে বিশেষ স্মার্ট সিস্টেম মোতায়েন এবং রাতের অভিযানে চলমান লক্ষ্যবস্তুতে আরও নির্ভুল আঘাত হানতে সেনাদের জন্য শত শত ‘ড্যাগার’ নাইট-ভিশন স্কোপ সরবরাহ করা হয়েছে।

সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশের সময় হিজবুল্লাহর এই ড্রোনগুলো বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে এগুলো এতটাই কার্যকর যে, ইসরায়েল এখনো এ ধরনের ড্রোনের বিরুদ্ধে নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি।

ফলে সীমান্তে মোতায়েন সেনাদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ