সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:২৪ পূর্বাহ্ন, ৩১ আগস্ট ২০২৫

ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টির বিচার করতে হবে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ এবং পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার […]

ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টির বিচার করতে হবে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ এবং পার্টি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বগুড়ায় ছাত্র-জনতার নামে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী, নেহাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে হামলা চালিয়ে পার্টি অফিস ভাঙচুর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ