সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২৪ অপরাহ্ন, ২ জানুয়ারি ২০২৬

বিক্ষোভে উসকানি: ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের

ইরানে চলমান বিক্ষোভ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যকে সরাসরি বিদেশি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি […]

বিক্ষোভে উসকানি: ট্রাম্পের হুমকির কড়া জবাব ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানে চলমান বিক্ষোভ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যকে সরাসরি বিদেশি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না।

স্থানীয় সময় শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে বা সহিংসভাবে হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত।” তিনি আরও দাবি করেন, “আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি, যেকোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।”

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের জনগণ নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করবে। তিনি লেখেন, “ইরানিরা সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

প্রসঙ্গত, গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত ছিল।

বিক্ষোভের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তা সহিংস রূপ নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে জানা গেছে।

তেহরান ও ইসফাহান ছাড়াও লোরেস্তান, মাজানদারান, খুজেস্তান, হামাদান ও ফারস প্রদেশসহ বিভিন্ন শহর ও অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংকটের পাশাপাশি শাসনব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, চলমান অর্থনৈতিক চাপ, মুদ্রার অবমূল্যায়ন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবেই ইরানে নতুন করে এই বিক্ষোভের ঢেউ তৈরি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রকাশ্য হস্তক্ষেপমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ