সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:২০ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

বিশেষ মেধাসম্পন্নদের শিক্ষা ও উন্নয়ন নিশ্চিতে প্রধান উপদেষ্টার আহ্বান

‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’কে সামনে রেখে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী নাগরিকদের উন্নয়নে উপযুক্ত সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা আগামী দিনে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম […]

বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও উন্নয়ন নিশ্চিতে প্রধান উপদেষ্টার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’কে সামনে রেখে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী নাগরিকদের উন্নয়নে উপযুক্ত সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, “বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা আগামী দিনে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবনে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন সেবা কেন্দ্র ও অটিজম-এনডিডি সেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দেশের সকল বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি, তাদের পরিবার, গবেষক, থেরাপিস্ট, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।”

জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য উল্লেখ করে তিনি বলেন, “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” যথার্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় সিবিআর কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি, এদেশের বিশেষ মেধাসম্পন্ন ভাই-বোনেরা একদিন তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলায় রূপান্তরিত করবে।”

শেষে প্রধান উপদেষ্টা দিবসটিকে কেন্দ্র করে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ