সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৮:০১ পূর্বাহ্ন, ১৮ আগস্ট ২০২৫

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় ২ নারীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে […]

ভাঙ্গুড়ায় গাড়িচাপায় ২ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তাদের বয়স যথাক্রমে ৬০ ও ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ভোরে সড়কের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ