সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২২ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো না হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি অব্যাহত থাকাই আসামের জন্য উপকারী। এমনকি দুই দেশের সম্পর্ক যেন ভালো না হয়, সে জন্য তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বলেও মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসামের মুখ্যমন্ত্রী।সাক্ষাৎকারে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক […]

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো না হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি অব্যাহত থাকাই আসামের জন্য উপকারী। এমনকি দুই দেশের সম্পর্ক যেন ভালো না হয়, সে জন্য তিনি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আসামের মুখ্যমন্ত্রী।
সাক্ষাৎকারে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো থাকলে সীমান্তে নজরদারি শিথিল হয়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তার মতে, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কড়াকড়ি বাড়ে এবং অনুপ্রবেশ কমে।
তিনি ভারত থেকে বাংলাদেশে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়েও কথা বলেন। তার দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অনেক সময় ১০ দিন থেকে ৪০ দিন পর্যন্ত লোকজনকে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তে পাঠিয়ে দেয়।
হিমন্ত বিশ্বশর্মা আরও দাবি করেন, এ ধরনের কার্যক্রম সাধারণত রাতের অন্ধকারে করা হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত থাকে না। যদিও সাক্ষাৎকারে তিনি পুরোনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন, যা বর্তমানে বিজিবি নামে পরিচিত।
সাক্ষাৎকারের এক পর্যায়ে উপস্থাপক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এমন বক্তব্য ভারতবিরোধী হিসেবে দেখা যেতে পারে। জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তিনি শুধু নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন।
গত ১৫ এপ্রিল প্রচারিত ওই সাক্ষাৎকারের অংশবিশেষ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ