সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:১৭ অপরাহ্ন, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমলো না বাড়লো?

২০২৬–২৭ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছে ভারত। নতুন বাজেটে বাংলাদেশের জন্য অনুদান হিসেবে ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। এর আগে ২০২৫–২৬ অর্থবছরের প্রাথমিক বাজেটে বাংলাদেশকে ১২০ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারত। তবে সংশোধিত বাজেট অনুযায়ী অর্থবছর শেষে প্রকৃত অনুদানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, […]

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমলো না বাড়লো?
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬–২৭ অর্থবছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছে ভারত। নতুন বাজেটে বাংলাদেশের জন্য অনুদান হিসেবে ৬০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে ২০২৫–২৬ অর্থবছরের প্রাথমিক বাজেটে বাংলাদেশকে ১২০ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারত। তবে সংশোধিত বাজেট অনুযায়ী অর্থবছর শেষে প্রকৃত অনুদানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ কোটি ৪৮ লাখ রুপি।

এই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, প্রাথমিক বাজেট ঘোষণার তুলনায় নতুন অর্থবছরে বাংলাদেশের জন্য বরাদ্দ অনুদান ৫০ শতাংশ কমেছে। তবে গত অর্থবছরে বাস্তবে পাওয়া অনুদানের সঙ্গে তুলনা করলে এবারের বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বেশি।

এবারের বাজেটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্যই সবচেয়ে কম অনুদান বরাদ্দ রেখেছে ভারত।

ভারতের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পাচ্ছে ভুটান। দেশটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৮৯ কোটি রুপি, যা আগের অর্থবছরের ২ হাজার ১৫০ কোটি রুপির তুলনায় বেশি। নেপালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮০০ কোটি রুপি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি। বরাবরের মতোই পাকিস্তানের জন্য কোনো অনুদান বরাদ্দ রাখা হয়নি।

দক্ষিণ এশিয়ার বাইরে মিয়ানমারের জন্য ৩০০ কোটি, আফ্রিকার বিভিন্ন দেশের জন্য ২২৫ কোটি, লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ১২০ কোটি এবং মরিশাসের জন্য ৫৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত।

তবে এবারের বাজেটে ইরানের চাবাহার বন্দরের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও চাবাহার প্রকল্পের ক্ষেত্রে ভারতকে ছয় মাসের জন্য ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ এপ্রিল।

চলতি অর্থবছরে ভারত বিশ্বের বিভিন্ন দেশের জন্য মোট ৫ হাজার ৬৮৬ কোটি রুপি বৈদেশিক অনুদান বরাদ্দ দিয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের পার্লামেন্টে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এটি তার উপস্থাপিত নবম কেন্দ্রীয় বাজেট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ