সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৪ অপরাহ্ন, ৮ সেপ্টেম্বর ২০২৬

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করার অভিযোগ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে কয়েকজন বাংলাদেশি তাকে ঘিরে ধরে মারধর ও হেনস্তা করেন বলে জানান এই অভিনেত্রী। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার […]

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করার অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে কয়েকজন বাংলাদেশি তাকে ঘিরে ধরে মারধর ও হেনস্তা করেন বলে জানান এই অভিনেত্রী। এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়।

ঘটনার পর বাঁধন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বিস্তারিত জানান। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে এগিয়ে যেতে এবং তাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করতে দেখা যায়। একটি ভিডিওতে একজন নিজেকে ‘ভেনিস ছাত্রলীগের’ সদস্য হিসেবে পরিচয় দিয়ে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে উল্লেখ করেন।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, তিনি তার ভাই, ভাবি ও পরিবারের ছোট শিশুকে নিয়ে একটি পার্কে ছিলেন। এ সময় কয়েকজন বাংলাদেশি পুরুষ তাদের ঘিরে ফেলেন। তারা তাকে ধাক্কা ও মারধর করেন এবং তার দিকে পানি, কোকাকোলা ও অন্যান্য জিনিস ছুড়ে মারেন। এতে তার পোশাক ভিজে যায়। একপর্যায়ে তার মোবাইল ফোনও মাটিতে পড়ে যায় এবং কানের কাছেও আঘাত লাগে বলে জানান তিনি।

বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে বলেন, সেই কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অভিনেত্রীর দাবি, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করেন। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের চেষ্টা করেন বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ঘটনাটির কিছু অংশ দেখা গেছে।

ঘটনার পর বাঁধন ভেনিসের স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে তিনি হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে মামলা করার উদ্যোগ নেন এবং পুলিশের কাছে ঘটনার ভিডিওসহ বিভিন্ন তথ্য দেওয়ার কথা জানান। বাংলাদেশি কূটনৈতিক কর্মকর্তারাও বিষয়টি নিয়ে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।

এদিকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। সরকারের পক্ষ থেকে ইতালির কাছে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং বাঁধনকে আইনি ও কূটনৈতিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে রয়েছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অভিনয়শিল্পীদের একজন তিনি। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে প্রদর্শিত হচ্ছে।

জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কথা বলার কারণে বাঁধন আগে থেকেই রাজনৈতিকভাবে আলোচিত ছিলেন। ভেনিসে তার ওপর হামলার ঘটনাটিও সেই রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত বলে তিনি মনে করছেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ