যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ এবং চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে ইরানের সশস্ত্র বাহিনী […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ এবং চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে ইরানের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই আপস করবে না।
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার একমাত্র শর্ত হলো ইরানি জনগণের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা। অন্যথায় বর্তমান অবস্থান থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না।
জেনারেল আকরামিনিয়া আরও বলেন, ইরান তাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ যেকোনো মূল্যে নেওয়া হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি